Dhaka North City Corporation Job Circular 2025: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী সহ বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে।
Dhaka North City Corporation Job Circular 2025
এই প্রতিবেদনে পূর্ণাঙ্গ Dhaka North City Corporation Job Circular 2025, আবেদন যোগ্যতা, সুযোগ-সুবিধা আবেদন পদ্ধতি ও Govt Job Circular 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। মোট ১৫৮টি পদে আবেদনে আগ্রহীদের স্নাতক/উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনা ও টাইপিং দক্ষতা থাকতে হবে। Dhaka North City Corporation Job Circular 2025 অনুযায়ী এই পদগুলোতে নিয়োগ পেলে আপনার কর্মস্থল হবে ঢাকা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
চাকরির সারসংক্ষেপ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের সাংগঠনিক কাঠামোভূক্ত শূন্য পদগুলোতে সরাসরি নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্র অনুযায়ী সরকারি বিধিমালা অনুসরণ করে প্রকাশিত একটি নিয়োগ। ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদগুলোতে মোট ১৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর আবেদন করতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার চালনার দক্ষতা এবং টাইপিং গতি থাকতে হবে।
Govt Job Circular 2025
পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদের সংখ্যা: ০৮টি
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা। এই টাইপিং গতি এবং কম্পিউটার চালনার দক্ষতা পদের জন্য অত্যাবশ্যকীয়।
বেতন-স্কেল: গ্রেড ১৩ (১১০০০-২৬৫৯০ টাকা)।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ১০০টি
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা। উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার দক্ষতা এই পদের জন্য গুরুত্বপূর্ণ।
বেতন-স্কেল: গ্রেড ১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
DNCC Job Circular 2025
পদের নাম: হিসাব সহকারী
পদের সংখ্যা: ৫০টি
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। হিসাব সংক্রান্ত কাজের জন্য বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।
বেতন-স্কেল: গ্রেড ১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
বয়সসীমা: সংশোধিত বয়সসীমা ৩২ বৎসর।
চাকরির ধরন: সরকারি
কাজের স্থান: ঢাকা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ
আবেদন প্রক্রিয়া: আবেদনে যোগ্য ও আগ্রহী চাকরিপ্রত্যাশীদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি’র ওয়েবসাইটে https://dncc.gov.bd গিয়ে নিয়োগের যোগ্যতা, বয়স ও শর্তাবলীসহ যাবতীয় তথ্যাদি জেনে নিতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২১/০৪/২০২৫খ্রিঃ, সকাল ১০.০০ টা। আবেদন করার শেষ তারিখ ও সময় ১২/০৫/২০২৫খ্রিঃ
চাকরি থেকে আরও: মেঘনা গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ-এর ‘Territory Sales Manager’ পদে চাকরি




2 thoughts on “ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একাধিক পদে চাকরি, বেতন ১১০০০-২৬৫৯০ টাকা”